প্রকাশিত: Sun, Dec 10, 2023 3:53 PM আপডেট: Fri, Jun 5, 2026 1:16 PM
[১]ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ [২]দাম বাড়ায় বিক্রি কমেছে, বাজারে আসছে মুড়িকাটা
মাসুদ আলম: [৩] ভারত গত শুক্রবার পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জানানোর পর দেশের বাজারে প্রায় দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এরই মধ্যে শনিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৪০ টন পেঁয়াজ এসেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার এলক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। এছাড়া দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রয় নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সকল জেলা প্রশাসক নির্দেশ দেওয়া হয়েছে।
[৪] বাজার নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। রোববার বাজারে পেঁয়াজের দাম আর না বাড়লেও শনিবারের তুলনায় কমেওনি। দেশি পেঁয়াজের কেজি ২২০ থেকে ২৪০ টাকা। যা শুক্রবারেও বিক্রি হয়েছে ১৩০ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা। যা শুক্রবারেও বিক্রি হয়েছে ১১০ টাকা। তবে দেশি মুড়িকাটা পেঁয়াজের চালান বাজারে আসতে শুরু করেছে। মুড়িকাটা পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
[৫] ভাটারা নুরেরচালা ভাই ভাই জেনারেল স্টোরের মালিক জসিম উদ্দিন বলেন, আড়তদাররা বলছেন ভারত পেঁয়াজ পাঠানো বন্ধ করার খবর পাইয়া সাপ্লাই কইমা গেছে। সাপ্লাই কমলে বাজারে তো দাম বাড়বই। পাইকারী বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও কমবে। পেঁয়াজের সরবরাহ বাড়লে সব ধরনের পেঁয়াজের দাম কমে আসবে। দাম বাড়ায় বিক্রিও কমেছে।
[৬] আড়তদারা বলছেন, এই সময়ে পুরোনো দেশি পেঁয়াজের সরবরাহ এমনিতেই কম থাকে। আমদানি করা পেঁয়াজের পাশাপাশি নতুন পেঁয়াজ এসে বাজার দখল করে। তবে ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার খবরে পেঁয়াজের দাম বেড়েছে। যেহেতু নতুন পেঁয়াজ আসা শুরু করেছে, তাতে সপ্তাহখানেকের মধ্যে দাম নেমে আসবে।
[৭] বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে আমদানির জন্য ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজের এলসি খোলা হয়। এই পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট